• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আইসিটি খাতের উন্নয়ন সংশ্লিষ্ট উদ্যোগের আহ্বান : BISA ইফতার ও নেটওয়ার্কিং অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ১৩, ২০২৬
আইসিটি খাতের উন্নয়ন সংশ্লিষ্ট উদ্যোগের আহ্বান : BISA ইফতার ও নেটওয়ার্কিং অনুষ্ঠিত

বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস অ্যাসোসিয়েশন (BISA) এর উদ্যোগে আইসিটি খাতের বিভিন্ন সংগঠন, উদ্যোক্তা, প্রযুক্তিবিদ ও নীতিনির্ধারকদের অংশগ্রহণে এক আন্তরিক পরিবেশে ‘BISA ইফতার ও নেটওয়ার্কিং অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, আইসিটি বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী কবির মহবুব আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর মর্যাদায় সোহেল আহমেদ আসাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন BISA এর সভাপতি ড. মুস্তাফা রফিকুল ইসলাম টিটু।

BISA এর উপদেষ্টা শামীম আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (BIISS) এর মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক ড. মাসুদ মালিক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আমিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. এম. সৈয়দ আলী খান, BISA এর প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. জুয়েল, প্রতিষ্ঠাতা সদস্য মো. সাইফুল ইসলাম, BACCO এর পরিচালক মাহিম শওকত আলী, উপদেষ্টা রাজু মাসুদ করিম, NICT এর প্রেসিডেন্ট রাফায়েল কবির, সহ আইসিটি খাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বাংলাদেশের আইসিটি খাত দ্রুত সম্প্রসারিত হচ্ছে এবং এই খাতের টেকসই উন্নয়নের জন্য বিভিন্ন সংগঠন, উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা অত্যন্ত জরুরি। BISA এই প্ল্যাটফর্মের মাধ্যমে আইসিটি খাতের বিভিন্ন অংশীজনকে একত্রিত করে দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে বক্তারা প্রযুক্তিভিত্তিক উদ্যোগ সৃষ্টি, উদ্ভাবন, স্টার্টআপ উন্নয়ন এবং আইসিটি খাতে বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

পরবর্তীতে ইফতার ও নেটওয়ার্কিং সেশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা পারস্পরিক মতবিনিময় করেন এবং আইসিটি খাতের ভবিষ্যৎ উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।