• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

অর্ধশতাব্দী পর ক্যাম্পাসের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের দীক্ষা অনুষ্ঠান

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৮, ২০২৫
অর্ধশতাব্দী পর ক্যাম্পাসের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের দীক্ষা অনুষ্ঠান

দীর্ঘ ৫০ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের দীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে। আজ ৮ আগস্ট ২০২৫ শুক্রবার গাজীপুরের বাহাদুরপুরে রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ৩ দিনব্যাপী “বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান” উদ্বোধন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সভাপতি প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

গ্রুপ সম্পাদক ও প্রধান রোভার স্কাউট লিডার ড. মুমিত আল রশিদের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন রোভার স্কাউট ফোরাম (ডুরসেফ)-এর সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক জহির আহমেদ সরকার, বাংলাদেশ স্কাউটসের জাতীয় নির্বাহী কমিটির সাবেক কোষাধ্যক্ষ ফজলুল হক আরিফ (পিআরএস), সাবেক আঞ্চলিক উপ-কমিশনার আসাফ উদ দৌলা (পিআরএস,এএলটি) এবং গ্রুপের রোভার স্কাউট লিডারগণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। দীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক ও গার্ল-ইন-রোভার স্কাউট লিডার ড. ফাতিমা আক্তার স্বাগত বক্তব্য দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, “স্কাউটিং তরুণদের শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিকতা শেখায়। রোভারদের এই অভিজ্ঞতা জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।”

৭-৯ আগস্ট ৩ দিনের এ ক্যাম্পে প্রশিক্ষণ, সাংস্কৃতিক পরিবেশনা, আউটডোর কার্যক্রম ও ১৩০ জন সহচরের দীক্ষা প্রদানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930