• ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাস গ্যাসের জোরালো অভিযান, প্রায় দেড় লাখ টাকা জরিমানা আদায়

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২২, ২০২৫
অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাস গ্যাসের জোরালো অভিযান, প্রায় দেড় লাখ টাকা জরিমানা আদায়

অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তাদের চলমান অভিযানকে আরও জোরদার করেছে। গতকাল ২১ আগস্ট, ২০২৫ তারিখে ঢাকা মহানগরীর খিলগাঁওয়ের নন্দীপাড়া এবং উত্তরখানের ধোবাদিয়া—এই দুটি পৃথক এলাকায় দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন এবং সিমন সরকার।

দুটি অভিযানে মোট সাতটি স্পটে অবৈধ গ্যাস পাইপলাইন চিহ্নিত ও অপসারণ করা হয়। এর মধ্যে নন্দীপাড়া এলাকায় প্রায় ১০ ফুট ২-ইঞ্চি এবং ৪০ ফুট ৩/৪-ইঞ্চি ব্যাসের পাইপলাইনসহ প্রায় ৫০০ মিটার পুনঃস্থাপিত অবৈধ বিতরণ লাইন বিচ্ছিন্ন করা হয়। অন্যদিকে, উত্তরখানের ধোবাদিয়া এলাকায় প্রায় ১৭৮ ফুট অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়েছে।

এই অবৈধ সংযোগগুলোর মাধ্যমে মোট ৯৭টি আবাসিক স্থাপনা এবং ২৮০টি ডাবল বার্নার অবৈধভাবে গ্যাস ব্যবহার করছিল। এছাড়াও, দুটি বাণিজ্যিক সংযোগের মাধ্যমে একটি বয়লার ও সাতটি ড্রায়ারে অবৈধ গ্যাস ব্যবহার হচ্ছিল। দুটি অভিযানে সর্বমোট ১০,৩২২ ঘনফুট প্রতি ঘণ্টা অবৈধ লোড বিচ্ছিন্ন করা হয়।

অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুটি অভিযানে মোট ছয়টি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি, অবৈধ গ্যাস ব্যবহারের জন্য জড়িতদের কাছ থেকে সর্বমোট ১,৫২,০০০/- (এক লক্ষ বায়ান্ন হাজার) টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জননিরাপত্তা নিশ্চিত করতে এবং গ্যাস চুরি বন্ধ করতে এই ধরনের অভিযান নিয়মিত চলবে।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930