• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

অনলাইনে রোগী নিবন্ধন কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে দেশে ডিজিটাল স্বাস্থ্য সেবার যাত্রা শুরু

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৪
অনলাইনে রোগী নিবন্ধন কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে দেশে ডিজিটাল স্বাস্থ্য সেবার যাত্রা শুরু

শনিবার, ৩ ফেব্রুয়ারি ২০২৪ সিলেট

‘হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম’ সফটওয়্যারটির মাধ্যমে অনলাইন রোগী নিবন্ধন প্রক্রিয়ার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক। এর মাধ্যমে দেশে ডিজিটাল স্বাস্থ্য সেবার যাত্রা শুরু হলো।

আজ সন্ধ্যায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের “ডিজিটাল সিলেট সিটি” প্রকল্পের আওতায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এই কার্যক্রমের যাত্রা শুরু হয়।

হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমটির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘ডিজিটাল সিলেট সিটি’ প্রকল্পের আওতায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জন্য ৩১ টি মডিউল বিশিষ্ট ‘হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম’ বাস্তবায়নাধীন রয়েছে। এ কার্যক্রমটি বাস্তবায়নের পর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আগত রোগীরা সহজে সেবা পাবেন।

তিনি বলেন, প্রত্যেক রোগীর আলাদা ইলেকট্রনিক হেল্‌থ রেকর্ড সার্ভারে সংরক্ষিত থাকবে। ফলে একজন রোগীর পূর্বের ব্যবস্থাপত্র বা বিভিন্ন মেডিকেল পরীক্ষার রেকর্ডের ছাপানো দলিলাদি হারিয়ে গেলেও প্রয়োজনে তা খুঁজে বের করা সম্ভব হবে। এছাড়াও একই সিস্টেম অন্যান্য হাসপাতালে ব্যবহৃত হলে একজন রোগীর মেডিকেল রেকর্ড সে সকল হাসপাতাল থেকেও এক্সেস করা যাবে। এ সফ্‌টওয়্যারের মাধ্যমে হাসপাতালের অন্যান্য কার্যক্রমও ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তবে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘ডিজিটাল সিলেট সিটি’ প্রকল্পের আওতায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জন্য গৃহীত ‘হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম’ বাস্তবায়নের মাধ্যমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মান উন্নত হবে। তিনি স্মার্ট সিলেট বাস্তবায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহায়তা কামনা করেন।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী; সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী, সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোঃ হারুন-অর-রশীদ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930