• ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

২৬ টি মাদক মামলার এজাহারভূক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ রুবেল (৩০)’কে গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছ র‍্যাব-৩

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৫
২৬ টি মাদক মামলার এজাহারভূক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ রুবেল (৩০)’কে গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছ র‍্যাব-৩

১। র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস নির্মূল ও মাদকবিরোধী অভিযানের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‍্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এছাড়াও বিভিন্ন অস্ত্রধারী সন্ত্রাসীসহ অন্যান্য অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দেশের সর্বস্তরের মানুষের কাছে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

২। এরই ধারাবাহিকতায় ২৬ টি মাদক মামলার এজাহারভূক্ত এবং মাদক মামলার ০১ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ রুবেল (৩০), পিতা-ইউনুছ, মাতা-শাহেলা বেগম, সাং-১৪৯ নং উত্তর মুগদা, মদিনাবাগ, থানা-মুগদা, ডিএমপি, ঢাকা’কে অদ্য ২৫ নভেম্বর ২০২৫খ্রিঃ তারিখ ১৬১৫ ঘটিকার সময় র‍্যাব-১, সিপিএসসি, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এবং র‍্যাব-০৩, সিপিএসসি, ঝিলপাড়, শাহজাহানপুর এর যৌথ আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন ভবানীপুর এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হন। ধৃত আসামীর বিরুদ্ধে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২৮, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা কর্তৃক ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে গত ১৫ এপ্রিল ২০২৫ তারিখ গ্রেফতারী ওয়ারেন্ট প্রদান করেন। বিজ্ঞ আদালত কর্তৃক সাজা শোনানীর পর থেকে উক্ত আসামী নিজেকে আত্মগোপন করে রেখেছেন। পরবর্তীতে রাজধানীর মুগদা থানার অধিযাচনের ভিক্তিতে র‍্যাব-৩ এর একটি চৌকষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান সনাক্ত করে উক্ত আসামিকে র‍্যাব-১ এর সহায়তায় গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামির বিরুদ্ধে ঢাকা মহানগরীর মুগদা ও সবুজবাগ থানায় সর্বমোট ২৬টি মাদক মামলা রয়েছে।

৩। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31