• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৬
১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী ১০ মার্চ আনুষ্ঠানিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন।

প্রাথমিক পর্যায়ে সারাদেশে ১৪টি উপজেলার ১৪টি ইউনিয়নের ১৪টি ওয়ার্ডে কর্মসূচিটি চালু হচ্ছে। এতে নির্ধারিত পরিবারসমূহ প্রতি মাসে ২,৫০০ টাকা করে সরাসরি আর্থিক সহায়তা পাবে।

দারিদ্র্য বিমোচন, সামাজিক সুরক্ষা জোরদার এবং সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করাই কর্মসূচিটির মূল লক্ষ্য। পর্যায়ক্রমে এই কর্মসূচি সারাদেশে সম্প্রসারণ করা হবে।

এতে, দেশের অসহায় ও নিম্নআয়ের পরিবারগুলোর জন্য নতুন আশার দ্বার উন্মোচন হবে।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031