• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ১১৩তম বোর্ড সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৩০, ২০২৪
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ১১৩তম বোর্ড সভা অনুষ্ঠিত

রাজীব দে/ঢাকা

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ১১৩তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকেলে সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান।

সভাপতির বক্তব্যে ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেন, সমৃদ্ধির পথে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে। সমৃদ্ধির এই অগ্রযাত্রায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টও যেন আগামীদিনে একটি অনন্য প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে ট্রাস্টের সকলকে দায়িত্বশীল হতে হবে। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে সমতার নীতি অনুসরণ করতে হবে, কোনরূপ পক্ষপাতিত্ব করা যাবে না।

এতে অন্যান্যের মধ্যে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. বীরেন শিকদার, কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্ত, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য আরোমা দত্ত, ধর্মসচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল, ট্রাস্টের সচিব ড. কৃষ্ণেন্দু পালসহ ট্রাস্টিবৃন্দ উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930