• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

স্বপজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ৩১, ২০২৬
স্বপজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

রাজীব দে:

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী পেলেন ‘স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬’

নারী নেতৃত্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন এবং দেশের স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬’ লাভ করেছেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী। আজ মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাঁর হাতে এই বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়।

এনআরবি ওয়ার্ল্ড ও বিজনেস আমেরিকা ম্যাগাজিনের যৌথ উদ্যোগে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘অর্থকণ্ঠ’ এবং ‘বিজনেস আমেরিকা’র ব্যবস্থাপনা সম্পাদক এনামুল হক এনাম।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রীতি চক্রবর্তী একজন সুদক্ষ স্বাস্থ্য উদ্যোক্তা ও সমাজসেবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বিশেষ করে নারীর ক্ষমতায়ন এবং স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নে তাঁর গৃহীত পদক্ষেপগুলো সর্বমহলে প্রশংসিত হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার প্রয়াত আশুতোষ চক্রবর্তী ও পুষ্প চক্রবর্তীর জ্যেষ্ঠ কন্যা।
সম্মাননা প্রাপ্তি সম্পর্কে প্রীতি চক্রবর্তী বলেন, “যেকোনো স্বীকৃতিই কাজের গতি ও দায়বদ্ধতা বাড়িয়ে দেয়। এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও নিষ্ঠার সাথে স্বাস্থ্যসেবা ও সমাজসেবামূলক কাজে আত্মনিয়োগ করতে উৎসাহিত করবে।”

প্রীতি চক্রবর্তীর এই অনন্য অর্জনে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল পরিবার অত্যন্ত গর্বিত ও আনন্দিত। হাসপাতাল কর্তৃপক্ষের মতে, এই স্বীকৃতি আগামী দিনের নারী নেত্রীদের এগিয়ে যেতে এবং নতুন সম্ভাবনা তৈরিতে অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের প্রভাবশালী নারী উদ্যোক্তা, করপোরেট নেতৃবৃন্দ, সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031