• ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সংযুক্ত আরব আমিরাতের সফর সংক্ষিপ্ত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ২, ২০২৪
সংযুক্ত আরব আমিরাতের সফর সংক্ষিপ্ত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী

শেখ তাহনুন বিন মোহাম্মদ নাহিয়ানের মৃত্যুতে সংযুক্ত আরব আমিরাত সাত দিনের শোক ঘোষণা করেছে। আমিরাতের শোকের প্রতি সহমর্মিতা দেখিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী,এমপি সংযুক্ত আরব আমিরাত সফর সংক্ষিপ্ত করেছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর আগামি শুক্রবার থেকে রবিবার পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত সফরের কথা ছিলো। মাননীয় প্রতিমন্ত্রী এখন যুক্তরাজ্য সফরে রয়েছেন। তিনি আগামীকাল শুক্রবার বিকাল ৫:২০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31