• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে, এদেশের মানুষ ততদিন নিরাপদে থাকবে- ধর্মমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ১৫, ২০২৪
শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে, এদেশের মানুষ ততদিন নিরাপদে থাকবে- ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে, এদেশের মানুষ ততদিন নিরাপদে থাকবে। দেশের আর্থ-সামাজিক কাঠামোকে তিনি এমনভাবে রূপান্তর করেছেন যা শুধু দেশেই নয় বিদেশেও সমানভাবে প্রশংসিত হচ্ছে।

আজ জামালপুরের ইসলামপুরে চর পুটিমারী ইউনিয়নে আগ্রাখালী বাজারে সুধী সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন।

এর আগে মন্ত্রী চর পুটিমারী ইউনিয়নে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে সকাল বাজার, আকন্দপাড়া গ্রাম ও আগ্রাখালী বাজারে তিনটি সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ধর্মমন্ত্রী বলেন, দেশের প্রতিটি সেক্টরে শেখ হাসিনার নেতৃত্ব সামগ্রিকভাবে উন্নয়ন সাধিত হয়েছে। এর ফলে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে । বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার সুফল জনগণের ঘরে পৌঁছে দিচ্ছেন। পদ্মা সেতু নির্মাণ হয়েছে। মেট্রোরেল ও কর্ণফুলী ট্যানেল নির্মাণ করা হয়েছে। মানুষের মাথাপিছু আয় বেড়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। গ্রাম শহরে রূপান্তর হচ্ছে। এভাবে সার্বিক উন্নয়নের মাধ্যমেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ ২০৪১ সালেই উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে বিশ্বে আত্মপ্রকাশ করবে।

চর পুটিমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামসুজ্জামান সুরুজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাইদুজ্জামান সাদেক, উপজেলা প্রকৌশলী আমিনুল হক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস ছালাম, জেলা পরিষদ সদস্য মজিবর রহমান শাহজাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ প্রমূখ বক্তৃতা করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930