• ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

লালমাটিয়ায় নারী সহিংসতায় জড়িত রিন্টুকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ১১, ২০২৫
লালমাটিয়ায় নারী সহিংসতায় জড়িত রিন্টুকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ

রাজধানীর লালমাটিয়ায় নারী সহিংসতায় জড়িত মোঃ গোলাম মোস্তাকিম রিন্টু (৬২) কে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

সোমবার (১০ মার্চ ২০২৫ খ্রি.) দুপুরে মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গত ১ মার্চ ২০২৫ খ্রি. তারিখ সন্ধ্যায় মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া হাউজিং সোসাইটির বয়েজ হাইস্কুল এন্ড কলেজের সামনে চায়ের দোকানে ধুমপান করছিলেন দুই তরুণী। তখন ঐ রাস্তা দিয়ে যাওয়ার সময় গ্রেফতারকৃত মোঃ গোলাম মোস্তাকিম রিন্টু তাদেরকে প্রকাশ্যে ধুমপান করতে নিষেধ করলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে রিন্টু তরুণীদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং শারীরিকভাবে লাঞ্চনার চেষ্টা করে। এ ঘটনায় সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আশেপাশের শতাধিক লোকজন ঘটনাস্থলে জড়ো হয়। সংবাদ পেয়ে মোহাম্মদপুর থানার টহল টিম সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930