মঙ্গলবার ১ অক্টোবর ২০২৪ খ্রি. রামু সমিতি, ঢাকার নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। রামু সমিতির সভাপতি মিসেস মাফরুহা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদ্য মৃত্যুবরণ করা সাবেক সভাপতি নূর মোহাম্মদ এর প্রতি শোক প্রস্তাব আনা হয়।
সাধারণ সম্পাদক সাইমুল আলম চৌধুরীর পরিচালনায় সভাতে আগামী ১৯ অক্টোবর নির্বাহী পরিষদের নতুন কমিটি নির্বাচন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য জান্নাতুল কাইনাইন, সহ সভাপতি সুজন শর্মা, সাংগঠনিক সম্পাদক মোহিব্বুল মোক্তাদীর তানিম, প্রচার প্রকাশনা সম্পাদক বিজন শর্মা, সমাজকল্যাণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, অনুষ্ঠান সম্পাদক আখতার হোসেন, দফতর সম্পাদক খুরশিদ আলম প্রমুখ।