• ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাজধানীর চার গণমাধ্যম হামলার হুমকিতে কঠোর নিরাপত্তা নিশ্চিত করে আইনশৃঙ্খলা বাহিনী।

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৪
রাজধানীর চার গণমাধ্যম হামলার হুমকিতে কঠোর নিরাপত্তা নিশ্চিত করে আইনশৃঙ্খলা বাহিনী।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চারটি গণমাধ্যমের সামনে চারঘন্টা ধরে অবস্থান নিয়েছিলেন। নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান সদ্যকারামুক্ত জসিমুদ্দীন রাহমানীর ঘেরাওয়ের হুমকির প্রেক্ষিতে। তবে গণমাধ্যম গুলি ঘেরাওয়ের হুমকি দেওয়া হলেও কোনও গণমাধ্যমের কার্যালয়ে অপ্রীতিকর ঘটনা ঘটেনি এখনো পর্যন্ত। দুই দিন আগে জসিমুদ্দীন রাহমানী শুক্রবার (২৫ অক্টোবর) বিকাল তিনটায় দৈনিক কালবেলা, প্রথম আলো, ডেইলি স্টার ও দৈনিক সমকাল ঘেরাওয়ের হুমকি দেয়। এর প্রেক্ষিতে জুমার নামাজের আগেই গণমাধ্যম অফিস গুলোর সামনে আইন-শৃঙ্খলা বাহিনী অবস্হান নেয় এবং কঠোর নিরাপত্তা নিশ্চিত প্রদান করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) ওবায়দুর রহমান জানান, নিরাপত্তাজনিত কারণে পুলিশ মোতায়েন করা হয়েছিল। প্রয়োজনে আবারও পুলিশ মোতায়েন করা হবে।

রাজধানীর নিউ মার্কেট সংলগ্ন বিশ্বাস বির্ল্ডাস এর বিল্ডিং এ অবস্থিত দৈনিক কালবেলার একজন সাংবাদিক জানান, দুপুর একটার দিকে তাদের নিউমার্কেট এলাকার কার্যালয়ের সামনে পুলিশের একটি জলকামানসহ বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসেন। বিকাল পাঁচটার দিকে তারা চলে যান। তবে কার্যালয়ে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি এখনো।

ফার্মগেট এলাকায় ডেইলি স্টার এর নিজস্ব ভবনে অবস্হিত দ্য ডেইলি স্টারের একজন সাংবাদিক জানান, তাদের কার্যালয়ের সামনেও দুপুর একটার দিকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছিল। বিকাল ৫টার দিকে তারা চলে গেছেন।

প্রথম আলো ও সমকাল পত্রিকাতেও হামলার কোনও ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন গণমাধ্যম দুটির সাংবাদিকরা। তবে ঘেরাওয়ের হুমকি ও আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনের কারণে চারটি গণমাধ্যমের কর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল।

গণমাধ্যম কর্মীরা বলছেন, সদ্যকারামুক্ত যে ব্যক্তি এই হুমকি দিয়েছেন, সেই জসিমুদ্দীন রাহমানী একটি নিষিদ্ধ সংগঠনের আধ্যাত্মিক নেতা হিসেবে কারাগারে বন্দি ছিলেন। সম্প্রতি তিনি কারামুক্ত হয়ে গণমাধ্যমে হামলা ও ঘেরাওয়ের হুমকি দিয়ে বেড়াচ্ছেন। এই ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনা উচিত বলে মনে করেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম জানান, কয়েকটি গণমাধ্যমে ঘেরাও করার হুমকি জানতে পেরে আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930