• ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৪
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ

শুক্রবার রাত আনুমানিক নয়টায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনের চারটি বগিতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাতে উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করছে জাতীয় মানবাধিকার কমিশন। এছাড়াও, সারা দেশের বিভিন্ন স্থানে ভোটকেন্দ্রে আগুন, ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করছে কমিশন। কমিশন চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, “এটি নিছক দুর্ঘটনা নয় বরং বর্তমান অবস্থার প্রেক্ষিতে এটি একটি ইচ্ছাকৃতভাবে ঘটানো নাশকতামূলক ঘটনা বলেই ঘটনাস্থলে বর্তমানে উপস্থিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধারণা করছেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। জাতীয় মানবাধিকার কমিশন এ ঘটনায় মর্মাহত, উদ্বিগ্ন এবং আসন্ন নির্বাচন প্রক্রিয়ার সময়ের ক্ষেত্রে অত্যন্ত আশঙ্কিত। যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং যারা আহত ও দগ্ধ হয়েছেন তাদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
দায়িত্ব পালনের ক্ষেত্রে কারো কোন দায় বা দায়িত্ব পালনে কোন ব্যর্থতা ছিল কিনা তা যেমন যথাযথ তদন্তের মাধ্যমে চিহ্নিত করতে হবে, একই সাথে আগামী দিনগুলোতে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধ ও মোকাবেলায় সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং প্রযুক্তি নির্ভর ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন।”

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31