• ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাজধানীর কচুক্ষেত এবং মিরপুর-১৪ এলাকায় বিশৃংখলা সৃষ্টি এবং সেনাবাহিনী ও পুলিশের গাড়ী ভাংচুর ও আগুন দেওয়ার ঘটনায় সেনাবাহিনীর অভিযানে তিনজন দুষ্কৃতিকারী গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২, ২০২৪
রাজধানীর কচুক্ষেত এবং মিরপুর-১৪ এলাকায় বিশৃংখলা সৃষ্টি এবং সেনাবাহিনী ও পুলিশের গাড়ী ভাংচুর ও আগুন দেওয়ার ঘটনায় সেনাবাহিনীর অভিযানে তিনজন দুষ্কৃতিকারী গ্রেফতার

Oplus_131072

গত ৩১ অক্টোবর ২০২৪ তারিখে রাজধানীর কাফরুল এবং ভাসানটেক থানার আওতাধীন কচুক্ষেত এবং মিরপুর ১৪ এলাকায় দুষ্কৃতিকারীরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পরে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টি করে। আইনশৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ ও সরকারি সম্পত্তি ধ্বংসের পরিপ্রেক্ষিতে ৩১ অক্টোবর ২০২৪ তারিখ (বৃহস্পতিবার) থেকে যৌথ অভিযান শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনী কর্তৃক বিভিন্ন সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে ০১ নভেম্বর ২০২৪ তারিখ (শুক্রবার) রিফাত, হৃদয় এবং ইয়াসিন নামক ০৩ জন দুষ্কৃতিকারীকে ভাষানটেক এলাকা হতে আটক করা হয়। পরে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনী কার্যক্রম সম্পন্নের জন্য তাদেরকে ভাসানটেক থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

পরিকল্পিত ভাবে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেয়া, জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং সরকারি সম্পদ বিনষ্টকারী এই দুষ্কৃতীকারীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930