• ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাঙামাটিতে রাবিপ্রবির ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৫
রাঙামাটিতে রাবিপ্রবির ছাত্রলীগ নেতা গ্রেফতার

রাঙামাটিতে অপারেশন ডেভিল হান্টে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সংগঠক ও জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক মো. সাইদুজ্জামান পাপ্পুকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে রাঙামাটি শহরের বনরূপা কাটাপাহাড়ে নিজ বাসা থেকে পাপ্পুকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মো. সাহেদ উদ্দিন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাইদুজ্জামান পাপ্পু রাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। সে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সংগঠক ও সভাপতি প্রার্থী ছিল।
পাপ্পু রাঙামাটি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল জব্বার সুজন ও জেলা যুবলীগের সভাপতি ও রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র আকবর হোসেন চৌধুরীর অনুসারী ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930