• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২৬
বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সমাজসেবক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন। রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে টুঙ্গিপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

শেখ কবির হোসেন গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০:৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ১৯৪২ সালের ৩ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা খান সাহেব শেখ মোশাররফ হোসেন এবং মা রাহেলা খাতুন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপন চাচাতো ভাই ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রবিবার সকাল ১১:৩০ মিনিটে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সযোগে তার মরদেহ টুঙ্গিপাড়ায় পৌঁছালে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। বাদ জোহর তার নিজের প্রতিষ্ঠিত ‘টুঙ্গিপাড়া খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ’ মাঠে পুলিশের একটি চৌকস দল মরহুমকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।এরপর সেখানে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশগ্রহণ করেন- টুঙ্গিপাড়া কোটালীপাড়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানী।জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান।মরহুমের ভাই শেখ নাদির হোসেন লিপু ও পরিবারের সদস্যবৃন্দ।প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেখ কবির হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছিলেন এবং সারাজীবন বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031