বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন এম আবুল কালাম আজাদ, পিএসসি এমটি সিএন্ডই (অবঃ) এর ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত
বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন এম আবুল কালাম আজাদ, পিএসসি এমটি সিএন্ডই (অবঃ) এর ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ২৪, ২০২৫
মহান স্বাধীনতা যুদ্ধের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন এম আবুল কালাম আজাদ, পিএসসি এমটি সিএন্ডই (অবঃ) গত ২১ জুন ২০২৫ তারিখ সকাল ০৮:০০ ঘটিকায় কলকাতা, ভারতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর ১৯ দিন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ০৩ পুত্র এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অদ্য ২৪ জুন ২০২৫, মঙ্গলবার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার প্যারেড গ্রাউন্ড-এ মরহুমের ফিউনারেল প্যারেড এবং নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি উপস্থিত থেকে শ্রদ্ধাজ্ঞাপন করেন। উল্লেখ্য যে, সম্মানিত সেনাবাহিনী প্রধানসহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অন্যান্য পদবীর সদস্যবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন এম আবুল কালাম আজাদ, পিএসসি এমটি সিএন্ডই (অবঃ) ০৩ জুন ১৯৫০ তারিখে মুন্সীগঞ্জ জেলার সোলার চর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে তার অবদান জাতির কাছে চিরস্মরনীয় হয়ে থাকবে। তিনি ১৯৭৪ সালের ২৭ জুন (২৭ জুন ১৯৭২ তারিখে আগাম প্রবীনতাসহ) বাংলাদেশ বিমান বাহিনীতে এমটি সিএন্ডই শাখায় কমিশন লাভ করেন। তিনি দীর্ঘ ২৮ বছর ১১ মাস ০৬ দিন চাকুরী সমাপনান্তে ০৬ মে ২০০৪ তারিখে গ্রুপ ক্যাপ্টেন পদবীতে অবসর গ্রহণ করেন।