কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার (১৬ মার্চ) অনুষ্ঠিত হয় ও সাংগঠনিক অধিবেশনে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।সম্মেলনে গঠিত নবনির্বাচিত নতুন কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। সম্মেলনে সারাদেশ থেকে ৭৫টি সাংগঠনিক জেলার প্রায় চার হাজার কাউন্সিলর স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন নতুন কমিটিকে স্বাগত জানান এবং ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
ঢাকেশ্বরী মন্দিরের প্রাদদেশে সকালবেলা সম্মেলনের শুভ উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিকের সভাপতিত্বে সম্মেলনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার প্রমুখ।