• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল প্রথম অধিবেশন সম্পন্ন।

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৪
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল প্রথম অধিবেশন সম্পন্ন।

পূজা উদযাপন পরিষদ কক্সবাজার সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে, ২৪শে ফেব্রুয়ারি রোজ শনিবার বিকাল ১০ ঘটিকার সময় কক্সবাজার লালদিঘীরপাডস্থ ব্রাম্ম মন্দিরে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার মেয়র জনাব মাহবুবুর রহমান চৌধুরী

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার সদর উপজেলা শাখার সভাপতি এডভোকেট বাপ্পী শর্মার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম ।

জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি অধ্যাপক অজিত দাশ, উদয় শংকর পাল মিঠু, সাংবাদিক দীপক শর্মা দীপু, কক্সবাজার জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা শাখার সভাপতি দীপংকর বড়ুয়া পিন্টু সাধারন সম্পাদক প্রিয়তোষ শর্মা চন্দন, কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ডাঃ চন্দন দাশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাশ,কক্সবাজার পৌরসভার কাউন্সিলর সালাউদ্দিন সেতু, কক্সবাজার সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি দীপক দাশ সহ কক্সবাজার সদর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ

উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক মিটন পাল, স্বপন দাশ, সাংগঠনিক সম্পাদক শ্রী মিটন দাশ মিন্টু শিক্ষা ও গবেষনা সম্পাদক রুবেল শর্মা, সমাজ কল্যাণ সম্পাদক সাগর পাল সাজু দপ্তর সম্পাদক প্রিতম ধর উপ দপ্তর সম্পাদক শুভ দাশ প্রমূখ
ডেলিগেট, কাউন্সিলর ও কক্সবাজার সদর উপজেলার সর্বস্তরের সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930