• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

“বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫” এর খসড়া প্রকাশ — প্রস্তাবনায় আনা হয়েছে ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞাসহ মৌলিক পরিবর্তন

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৫
“বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫” এর খসড়া প্রকাশ — প্রস্তাবনায় আনা হয়েছে ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞাসহ মৌলিক পরিবর্তন

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ প্রস্তুতকৃত “বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫”-এর খসড়া প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট অংশীজন এবং সর্বসাধারণের অবগতি ও মতামত প্রদানের উদ্দেশ্যে খসড়াটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে।

প্রস্তাবিত এই অধ্যাদেশে ইন্টারনেট বন্ধের উপর নিষেধাজ্ঞা আরোপসহ বিদ্যমান আইন ও নীতিতে বেশ কিছু মৌলিক ও যুগোপযোগী পরিবর্তন আনা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অধিকারের সুরক্ষা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

অধ্যাদেশের ওপর মতামত পাঠানো যাবে নিম্নলিখিত মাধ্যমে:
ই-মেইল: secretary@ptd.gov.bd
ঠিকানা: সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

জনগণ ও অংশীজনদের আগামী ১৫ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে মতামত প্রদান করার জন্য অনুরোধ জানানো হলো।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930