বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি অদ্য ৩১ আগস্ট ২০২৪ তারিখে ফেনী জেলার দুর্গাপুরে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ফেনী জেলার দুর্গাপুর এবং তৎসংলগ্ন এলাকায় বিমান বাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরিচালিত মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন এবং বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এসময় তিনি উদ্ধার, ত্রাণ সরবরাহ ও চিকিৎসা কার্যক্রমে নিয়োজিত বিমান বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও, বি এ এফ শাহীন কলেজ, ঢাকা এর সকল শিক্ষার্থীর পক্ষ থেকে বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণ বিমান বাহিনী ঘাঁটি বাশার এর কাছে হস্তান্তর করা হয়।