খাগড়াছড়ির গুইমারার জালিয়াপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: বিজিবি, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সমন্বিত ও দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বাজারটি
অদ্য ০৫ অক্টোবর ২০২৫ তারিখ আনুমানিক রাত ০১.৪০ ঘটিকায় খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই ১০-১২টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই স্থানীয় জনগণ, বিজিবি, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস যৌথভাবে দ্রুত অগ্নিনির্বাপণ কার্যক্রমে অংশগ্রহণ করে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আনুমানিক রাত ০২.৪৫ ঘটিকায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, বাজারের একটি গাড়ির ওয়ার্কশপ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। ইলেকট্রিক শর্ট সার্কিট/কয়েল বা সিগারেটের আগুন থেকেও অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ থেকে ৬০ লক্ষ টাকা বলে জানা গেছে।