• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নোয়াখালী জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৭, ২০২৬
নোয়াখালী জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

অদ্য ০৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দে নোয়াখালী জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে কিট প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত কিট প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন মহোদয়।

প্রথমে পুলিশ সুপার মহোদয় পুলিশ লাইন্স অস্ত্রাগারে গার্ড অব অনার গ্রহন করেন ।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বাহিনীর পেশাদারত্ব, শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা, নির্ধারিত বিধি অনুযায়ী ইউনিফর্ম ও কিট সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করা এবং নোয়াখালীর সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এসময় জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নোয়াখালীসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930