• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নোয়াখালীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত…

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৫
নোয়াখালীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত…

অদ্য বিকাল ০৪.০০ ঘটিকায় জেলা পুলিশ নোয়াখালীর আয়োজনে, পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জনাব মোঃ আব্‌দুল্লাহ্‌-আল-ফারুক, পুলিশ সুপার, নোয়াখালী মহোদয়ের সভাপতিত্বে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে জেলা ও সকল উপজেলার পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি, সম্পাদক ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে জেলার প্রতিটি উপজেলার পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি, সম্পাদক ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে আইন-শৃঙ্খলা, নিরাপত্তা, সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতার বিষয়ে খোলামেলা আলোচনা হয়।

সভায় সঞ্চালনা করেন জনাব মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নোয়াখালী।

উক্ত সভায় উপস্থিত ছিলেন জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নোয়াখালী। জবাব আ ন ম ইমরান খান, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল), নোয়াখালী। জনাব মনীষ দাশ, সহকারি পুলিশ সুপার,চাটখিল সার্কেল, নোয়াখালী-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ডিআইও-১, সকল থানার অফিসার ইনচার্জ এবং পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের সম্মানিত সদস্যবৃন্দ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930