অদ্য ১৮ জুন ২০২৬ খ্রি. নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নোয়াখালী জনাব শান্তনু কুমার দাশ এর সভাপতিত্বে “অর্থনৈতিক শুমারি ২০২৪ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার”অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক, নোয়াখালী মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এন এম নাসিরুদ্দিন, সম্মানিত পুলিশ সুপার, নোয়াখালী।
স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব হারুন-অর-রশীদ, উপপরিচালক (ভারপ্রাপ্ত), জেলা পরিসংখ্যান কার্যালয়, নোয়াখালী।
সেমিনারে অর্থনৈতিক শুমারি ২০২৪ এর জাতীয় প্রতিবেদনের বিভিন্ন দিক উপস্থাপন করা হয় এবং বক্তারা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও গতিশীল ও পরিকল্পিত করতে নির্ভরযোগ্য পরিসংখ্যানভিত্তিক তথ্য ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সেমিনারে অভিমত ব্যক্ত করেন।