• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে উপদেষ্টা মাহফুজ আলমের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৫
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে উপদেষ্টা মাহফুজ আলমের সাক্ষাৎ

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম। রবিবার (১৩ই এপ্রিল) তুরস্কে ‘আন্টালিয়া কূটনীতি ফোরাম, ২০২৫’-এ এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে উপদেষ্টা মাহফুজ আলম দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে উপদেষ্টা মাহফুজ আলম তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলারকে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতির বই ‘ওডস্ টু এ বাংলাদেশ রিবর্ন’ হস্তান্তর করেন।