মঙ্গলবার সেপ্টেম্বর ১০ তাং সকাল ১০:০০ ঘটিকায় শহীদ ভুলু স্টেডিয়ামে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ২০২৫-২৬ অর্থবছরে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় দাবা ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৫ খ্রি. এ বেলুন ও ফেস্টুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব খন্দকার ইসতিয়াক আহমেদ (যুগ্মসচিব) জেলা প্রশাসক, নোয়াখালী মহোদয় এবং বিশেষ অতিথি জনাব মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক, পুলিশ সুপার, নোয়াখালী মহোদয়।
এসময় আরো উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানের মুখ্য সংগঠক জনাব মাঈন উদ্দিন মিলকি, জেলা ক্রীড়া অফিসার, নোয়াখালী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ এবং খেলোয়াড়বৃন্দ।