• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাবি উপাচার্যের সঙ্গে জাইকা প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১৫, ২০২৫
ঢাবি উপাচার্যের সঙ্গে জাইকা প্রতিনিধি দলের সাক্ষাৎ

ঢাকাস্থ জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি’র (জাইকা) কারিগরি শিক্ষা ও উচ্চশিক্ষা বিষয়ক প্রধান উপদেষ্টা মিস সায়েরি মুটো-এর নেতৃত্বে ৩-সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল আজ ১৫ জুলাই ২০২৫ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছে।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জাইকার আর্থিক ও কারিগরি সহায়তায় কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য শক্তি, ফিনটেক, পরিবেশ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক একটি উন্নয়ন প্রকল্প গ্রহণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান উন্নয়ন প্রকল্প গ্রহণের প্রস্তাবনার জন্য জাইকা প্রতিনিধিদলের সদস্যদের ধন্যবাদ জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের উন্নয়নে জাইকাসহ জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে কাজ করার ব্যাপারে তিনি আগ্রহ প্রকাশ করেন। উপাচার্য বলেন, বাংলাদেশ এবং জাপানের মধ্যে দীর্ঘদিন যাবৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। দু’দেশের মধ্যে বিরাজমান এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930