• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ডেঙ্গু রোগীদের বিনামুল্যে চিকিৎসা সেবাদানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৩, ২০১৯
ডেঙ্গু রোগীদের বিনামুল্যে চিকিৎসা সেবাদানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

আজ ৩ আগস্ট ঢাকা মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি বলেন ‘সকল ডেঙ্গু আক্রান্ত রোগীদের বিনামুল্যে চিকিৎসা সেবা দেবার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’ এ পর্যন্ত ঢাকা মেডিকেলে ২৭৯০ জন রোগী ভর্তি হয়েছে, এর মধ্যে ছারপত্র পেয়েছে ২১০০ জন। আর এ পর্যন্ত মারা গেছে মাত্র ১১ জন।

জনাব জাহিদ মালেক এমপি বলেন ‘ডেঙ্গু নিয়ে প্যানিক সৃষ্টি করবেন না। আমাদের ১৩ সদস্যের একটি বিশেষজ্ঞ দল সারাদেশ ঘুরে ডেঙ্গু চিকিৎসার বিশেষ প্রশিক্ষন দিয়ে যাচ্ছে।’ এছাড়া চলতি বৃষ্টি মৌসুমে অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃতের হার কম বলে জানিয়েছেন তিনি।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930