• ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ডিএমপি কমিশনারের সাথে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৩০, ২০২৪
ডিএমপি কমিশনারের সাথে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসান পিপিএম, এনডিসি এর সাথে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রিজিওনাল সিকিউরিটি অফিসার ড্যানিয়েল ব্লিকমোর (Daniel Bleakmore) এর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।

আজ বৃহস্পতিবার ডিএমপি হেডকোয়ার্টার্স এ এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন সিনিয়র এফএসএন ইনভেস্টিগেটর নাবিল মাহমুদ অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাচে, রবার্ট ক্যামেরুন, সিকিউরিটি ইনভেস্টিগেটর মোঃ আমিনুল ইসলাম, ল’ এনফোর্সমেন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাটাচে, মাইকেল হিনটজ এবং ডিপার্টমেন্ট অব জাস্টিসএর প্রোগ্রাম ম্যানেজমেন্ট স্পেশালিস্ট তানিক মুনির।

মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল মার্কিন দূতাবাস ও বাংলাদেশে বসবাসকারী মার্কিন নাগরিকদের নিরাপত্তার বিষয়ে সন্তোষ প্রকাশ করে ডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসানকে ধন্যবাদ জানান।

সৌজন্য সাক্ষাৎ করার জন্য ডিএমপি কমিশনার মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ বাংলাদেশে বসবাসরত মার্কিন নাগরিকগণের নিরাপত্তা প্রদানসহ যেকোন প্রয়োজনে সদা পাশে আছে এবং থাকবে।

ডিএমপি কমিশনার পুলিশ সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণে সহযোগিতা করার জন্য যুক্তরাষ্ট্র সরকারের প্রতি ধন্যবাদ জানান। সাক্ষাতকালে ক্রমবর্ধমান অপরাধ নিয়ন্ত্রণ, সাইবার ক্রাইম, মানি লন্ডারিং, ট্রান্সন্যাশনাল ক্রাইম, মানব পাচার, মানবাধিকার, ক্রাইসিস ম্যানেজমেন্ট ও জনশৃঙ্খলা রক্ষায় দেশে-বিদেশে যুগোপযোগী প্রশিক্ষণ এবং লজিস্টিকস সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

এসব প্রশিক্ষণে যুক্তরাষ্ট্র সহযোগিতা অব্যাহত রাখবে বলে ডিএমপি কমিশনার প্রত্যাশা করেন। প্রতিনিধিদল প্রশিক্ষণে সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানান।

এ সময় ডিএমপির অ্যাডিশনাল কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ ও অ্যাডিশনাল কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোঃ ইসরাইল হাওলাদারসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930