রাজীব কান্তি দে/ঢাকা
গোপালগন্জ-২ আসন এর মাটি ও মানুষের ভালবাসায় নবম বারের মত টানা (১৯৮০-২০২৪) পর্যন্ত একটানা সংসদ সদস্য নির্বাচিত হন।টুঙ্গীপাড়ায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শেখ ফজলুল করিম সেলিম এবং শেখ ফজলে ফাহিম ও পরিবার বর্গের শ্রদ্ধাঞ্জলি দোয়া ও মোনাজাত।এই সময় পরিবার বর্গের সাথে উপস্থিত ছিলেন শেখ সেলিম এর বড় সন্তান শেখ ফজলে ফাহিম ও তার সহধর্মিণী শেখ ন্যান্সি জাহারা বিনতে ও দুই সন্তান শেখ ইয়াবান ও শেখ ফারজাদ জাইদান গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ।টানা নবম বারের মত জনগণের ভালবাসায় সিক্ত ও বিপুল ভোটে বিজয়ী হলেন শেখ সেলিম।
শেখ ফজলুল করিম সেলিম ১৯৪৯ সালের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।অাওয়ামী-যুবলীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন ও সফল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ছিলেন।তিনি আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে সফলতার সহিত দায়িত্ব পালন করছেন।বর্তমানে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য।এক নজরে শেখ সেলিম তৃণমূল কর্মীদের আপনজন এবং জনগণের ভালবাসার একজন প্রিয় মানুষ।তাই সাধারণ জনগণের কাছে খুব প্রিয় তিনি।