• ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৬
টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আজ ১৯ নভেম্বর ২০২৬ তারিখে নিয়মিত উপজেলা পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, টাঙ্গাইল জনাব আবু সাঈদ মহোদয় টাঙ্গাইল সদর উপজেলা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়, শাহীন স্কুল, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সন্তোষ জাহ্নবী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয় এবং পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শ্রেণিকক্ষ, আঙিনা, ওয়াশরুমসহ সার্বিক পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ঘুরে দেখেন। শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম, উপস্থিতি এবং শিক্ষার গুণগত মান সম্পর্কেও খোঁজখবর নেন। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটি স্থানে পরিচ্ছন্নতা বজায় রাখা, শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যকর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং নিয়মিত পাঠদানের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

পরীক্ষা কার্যক্রমে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে তিনি পরীক্ষার খাতায় কোডিং ও ডিকোডিং পদ্ধতির যথাযথ ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে পরীক্ষা কমিটিতে স্কুল বা কোচিং কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত কোনো শিক্ষককে অন্তর্ভুক্ত না করার বিষয়ে নির্দেশনা দেন, যাতে পরীক্ষার সার্বিক কার্যক্রমে নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় থাকে।

পরবর্তীতে তিনি পোড়াবাড়ি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন এবং পরিষদের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এরপর উপজেলা পর্যায়ে কর্মরত সকল সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে এক ইন্টারেক্টিভ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম, সেবা প্রদান, উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি এবং স্থানীয় পর্যায়ের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। জেলা প্রশাসক মহোদয় আন্তঃদপ্তর সমন্বয়, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব সেবা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি উপজেলা পরিষদ প্রাঙ্গণে তালগাছের চারা রোপণ করেন। পরবর্তীতে উপজেলার সকল স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, শিক্ষার গুণগত মানোন্নয়ন, পরীক্ষা পদ্ধতিতে স্বচ্ছতা এবং শিক্ষার্থীদের জন্য উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন। এসব নির্দেশনা বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও ম্যানেজিং কমিটির প্রতিনিধিদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

পরিদর্শনের শেষ পর্যায়ে জেলা প্রশাসক মহোদয় টাঙ্গাইল পৌরসভা এবং সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম, সেবার মান এবং দাপ্তরিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।

শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, শিক্ষার মানোন্নয়ন, পরীক্ষায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রতিষ্ঠা এবং সরকারি দপ্তরসমূহে জনসেবার মান বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন, টাঙ্গাইলের এ ধরনের তদারকি ও পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930