আজ বুধবার নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে, নোয়াখালী জেলার নবাগত পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন মহোদয়ের সভাপতিত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নোয়াখালীর অফিসার ফোর্স এর সাথে নবাগত পুলিশ সুপার মহোদয়ের আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
সভায় পুলিশ সুপার মহোদয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র কর্মকর্তা ও ফোর্সদের সাথে পরিচিত হন এবং তাদের দায়িত্ব পালন, পেশাদারিত্ব ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং গোয়েন্দা তথ্য সংগ্রহে আরও তৎপরতা ও আন্তরিকতার সাথে কাজ করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।
পরিশেষে পুলিশ সুপার মহোদয় সকল কর্মকর্তাকে দায়িত্বশীলতা, শিষ্টাচার, মানবিকতা ও প্রাজ্ঞতার সঙ্গে জনগণের কল্যাণে সর্বদা নিয়োজিত থাকার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), নোয়াখালী। জনাব মোঃ মহিউদ্দিন, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নোয়াখালীসহ জেলা গোয়েন্দা শাখার অন্যান্য অফিসার-ফোর্সবৃন্দ।