• ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জন্মদিনে পিতার কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন ঢাদসিক মেয়র ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০২৩
জন্মদিনে পিতার কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন ঢাদসিক মেয়র ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এর প্রয়াত পিতা শহীদ শেখ ফজলুল হক মনি’র ৮৫ তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন ঢাদসিক মেয়র।

আজ সোমবার (৪ ডিসেম্বর) সকালে বনানী কবরস্থানে শহীদ শেখ ফজলুল হক মনি’র কবরে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ অগাস্টে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, প্রধান নগর পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলাম, ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আনোয়ার ইকবাল সেন্টু, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজীবুল ইসলাম বাপ্পীসহ করপোরেশনের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পিতা শহীদ শেখ ফজলুল হক মনি’র ৮৫তম জন্মদিন যথাযথ মর্যাদায় উদযাপনে দিনব্যাপী নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে আজ বিকেল ৩.০০টায় নগর ভবন প্রাঙ্গণে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করবেন ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031