• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জনগণের আস্থা অর্জনই বর্তমান সরকারের লক্ষ্য- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৬
জনগণের আস্থা অর্জনই বর্তমান সরকারের লক্ষ্য- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, রংপুর বিভাগ দীর্ঘদিন ধরে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করছে। এ অঞ্চলের দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামোগত উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আমরা সম্মিলিতভাবে কাজ করতে হবে। সবার নিষ্ঠা, সততা ও আন্তরিকতাই এ উদ্যোগের সফল বাস্তবায়ন করতে পারে।

তিনি বলেন, জেলা প্রশাসন মাঠ পর্যায়ে সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মূল চালিকাশক্তি। একইভাবে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের কার্যকর ভূমিকা জনগণের নিরাপত্তা নিশ্চিত করে। তাই আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি—স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব প্রশাসন নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করবেন।
বিশেষ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দুর্নীতি প্রতিরোধ, সামাজিক অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু সুরক্ষা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। জনগণের আস্থা অর্জনই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।

সোমবার সকালে রংপুর বিভাগের সরকারি কর্মকর্তাদের উদ্দেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

কমিশনারের সম্মেলন কক্ষে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় এ সভার আয়োজন করে।

মন্ত্রী আশা প্রকাশ করেন সম্মিলিত প্রচেষ্টায় রংপুর বিভাগ উন্নয়ন ও অগ্রগতির পথে আরও এগিয়ে যাবে এবং সরকারের উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হবে।

জনগণের কল্যাণে নিবেদিত থেকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে অবদান রাখতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

রংপুর বিভাগীয় কমিশনার মো. শহীদুল ইসলাম এনডিসির সভাপতিত্বে সভায় বিভাগের জেলাসমূহের জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031