গত ২৫/০৭/২৫ইং তারিখ নোয়াখালী জেলার পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, জনাব মনীষ দাশ, সহকারী পুলিশ সুপার, চাটখিল সার্কেল মহোদয়ের তত্ত্বাবধানে এবং জনাব মোঃ আব্দুস সুলতান, পুলিশ পরিদর্শক (তদন্ত) চাটখিল থানা, নোয়াখালী এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/ নয়ন কান্তি দাশ, এএসআই (নিরস্ত্র)/ রিপন কান্তি দাশ সঙ্গীয় ফোর্সসহ চাটখিল থানাধীন চাটখিল বাজারস্থ আনিতাশ ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করিয়া মোঃ কাজল (৪০), পিতা- মৃত নুর মোহাম্মদ, মাতা- গোলবাহার, সাং- মোহাজের পাড়া, কক্সবাজার সদর পৌরসভা, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার, এ/পি- খরুলিয়া (মনসুর আলমের বাড়ী), থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার এর হেফাজত হইতে ৯৫০ (নয়শত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক এসআই (নিরস্ত্র) নয়ন কান্তি দাশ গত ২৫/০৭/২৫ ইং তারিখ ২১.৩০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। উক্ত বিষয়ে চাটখিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ রুজু করা হয়। মাদক উদ্ধার সংক্রান্তে অভিযান অব্যাহত আছে।