• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ক্লেমন ইউনি ক্যাম্পাস ক্রিকেটে চ্যাম্পিয়ন বাংলাদেশ ইউনিভার্সিটির ফার্মেসী বিভাগ

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২৪
ক্লেমন ইউনি ক্যাম্পাস ক্রিকেটে চ্যাম্পিয়ন বাংলাদেশ ইউনিভার্সিটির ফার্মেসী বিভাগ

বাংলাদেশ ইউনিভার্সিটি এবং ক্লেমন স্পোর্টস যৌথভাবে আয়োজিত ক্লেমন ইউনি ক্যাম্পাস ক্রিকেট ২০২৪ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটির ফার্মেসী বিভাগ। আজ ৩ ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকেলে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা সিএসই বিভাগকে ৬ উইকেটে পরাজিত করে।

প্রথমে টসে জিতে ব্যাট করতে নেমে সিএসই বিভাগ নির্ধারিত ৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ১০ রান করেন অধিনায়ক সিয়াম আহমেদ । জয়ের জন্য ৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ফার্মেসি বিভাগ নির্ধারিত ৫.২ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৪৫ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সর্বোচ্চ ১৬ রান করেন আকাশ আহমেদ। ফাইনাল খেলায় এবং পুরো টুর্নামেন্টে অসামান্য ক্রীড়া নৈপূন্য প্রদর্শন করে ম্যান অব দা ম্যাচ ও ম্যান অব দা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন ফার্মেসী বিভাগের আকাশ আহমেদ।

খেলা শেষে বিজয়ী এবং বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিইউ’র রেজিস্ট্রার ব্রি.জে. মাহাবুবুল হক (অব.), টুর্নামেন্ট আয়োজন কমিটির চেয়ারম্যান সিএসই বিভাগের বিভাগীয় প্রধান সাদিক ইকবাল, বিভিন্ন অনুষদের ডীন এবং বিভাগীয় প্রধানগন। এছাড়া বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীগন মাঠে উপস্থিত থেকে ফাইনাল খেলাটি উপভোগ করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930