কসউবি প্রাক্তন ছাত্র পরিষদের ব্যাচ সমন্বয়ক সভা অনুষ্ঠিত
কসউবি প্রাক্তন ছাত্র পরিষদের ব্যাচ সমন্বয়ক সভা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৫
গত ২৫ জানুয়ারি ২০২৫ তারিখে কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের শহীদ শাহ আলম-বশির মিলনায়তনে কসউবি প্রাক্তন ছাত্র পরিষদের সংগঠক ও ব্যাচ সমন্বয়কদের সভা অনুষ্ঠিত হয়।
১৯৯৮ ব্যাচের মোহিব্বুল মোক্তাদীর তানিমের সঞ্চালনায় সভায় সাংগঠনিক কাঠামো ও কার্যক্রম পর্যালোচনা, সার্ধশতবার্ষিকী উদযাপন পরিকল্পনা, ব্যাচ সমন্বয়কদের অংশগ্রহণের পর্যালোচনা ও করণীয় নির্ধারণ, আর্থিক পর্যালোচনা এবং সীড মানি পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় ১৯৭৫, ১৯৮৬, ১৯৯২, ১৯৯৩, ১৯৯৬, ১৯৯৭, ১৯৯৯, ২০০১, ২০০৭, ২০০৮, ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৮ ব্যাচ এর সমন্বয়কবৃন্দ এবং ১৯৯৮, ২০০১, ২০০২, ২০০৪, ২০০৬, ২০০৮, ২০১০ ব্যাচ হতে সংগঠকবৃন্দ সহ সর্বমোট ২৩ ব্যাচের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ শীঘ্রই আহবায়কের অনুমোদনের পর ব্যাচ সমন্বয়কদের কাছে পাঠানো হবে।