আজ ৩রা জানুয়ারি ২০২৬ খ্রি. এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে রিটার্নিং অফিসার জনাব মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নোয়াখালী মহোদয় নোয়াখালী জেলার মোট ০৬ (ছয়)টি সংসদীয় আসনে মনোনয়ন দাখিলকারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন এবং বৈধ ও অবৈধ ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, (প্রশাসন ও অর্থ), মহোদয় এবং সহকারী রিটার্নিং অফিসার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আইনানুগভাবে সম্পন্ন করতে নোয়াখালী জেলা পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।