• ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আহত পুলিশ সদস্যদের রাজারবাগ পুলিশ হাসপাতালে দেখতে যান:স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১২, ২০২৪
আহত পুলিশ সদস্যদের রাজারবাগ পুলিশ হাসপাতালে দেখতে যান:স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন ১১ আগস্ট ২০২৪ (রবিবার) সকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে যান।

তিনি আহত পুলিশ সদস্যদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। মাননীয় উপদেষ্টা আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।

এসময় আইজিপি মোঃ ময়নুল ইসলাম, এনডিসি; ডিএমপি কমিশনার জনাব মোঃ মাইনুল হাসান, পিপিএম-সেবা, এনডিসি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে মাননীয় উপদেষ্টা উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930