• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আরএমপিতে ‘প্রাথমিক চিকিৎসা বিষয়ক’ প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১৪, ২০২৫
আরএমপিতে ‘প্রাথমিক চিকিৎসা বিষয়ক’ প্রশিক্ষণ অনুষ্ঠিত



আজ ১৪ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রেনিং স্কুলে আন্তর্জাতিক রেডক্রস কমিটি (ICRC), ঢাকার আয়োজনে ৩দিন ব্যাপী ‘Basic First Aid Training’, প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণ উদ্বোধন করেন উপ-পুলিশ কমিশনার (ফোর্স) জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ কমিশনার (ট্রেনিং) জনাব মোসা: আরজিনা খাতুন, আইসিআরসি এর ইমার্জেন্সি কেয়ার প্রোগ্রাম ম্যানেজার ডা. জেলিসা খানম ও হেলথ ফিল্ড অফিসার ডা. ফারহানা আক্তার ডলি এবং বিডিআরসিএস এর উপ-সহকারী পরিচালক জনাব মৃণাল কান্তি সাহা