• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-নওফেলসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা চট্টগ্রামে

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৪
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-নওফেলসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা চট্টগ্রামে

বৈষম্যবিরোধী কোটাসংস্কার ছাত্র আন্দোলনে চট্টগ্রামে নিহত শিক্ষার্থী তানভীর ছিদ্দিকী হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ৩৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে।শনিবার (১৭ আগস্ট) ভুক্তভোগী শিক্ষার্থীর চাচা মোহাম্মদ পারভেজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলাটির এজাহারে উল্লেখ করা হয়, গত ১৮ জুলাই দুপুরে সারাদেশে শাটডাউন কর্মসূচি চলাকালে ভুক্তভোগী তানভীরসহ ছাত্রজনতা নগরের মুরাদপুর থেকে মিছিল নিয়ে গিয়ে বহদ্দারহাটে গিয়ে অবস্থান নেয়। এসময় হাসিনা ও নওফেলের নির্দেশে অন্য আসামিরা গুলি করে। এতে তানভীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র বড়ুয়া ও পথচারী সাইমন ওরফে মাহিন (১৬) নিহত হন।

মামলার বিষয়টি চট্টগ্রাম নগর পুলিশ উত্তর জোনের অতিরিক্ত উপ-কমিশনার মামলার বিষয়টি নিয়ে মো. জাহাঙ্গীর বলেন।এসময় তিনি বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী বায়েজিদ বোস্তামী থানার আশেকান আউলিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। তার চাচা বাদী হয়ে এজাহার জমা দিলে মামলাটি রুজু হয়।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন মহানগর ছাত্রলীগের বরখাস্ত হওয়া সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর এসলারুল হক, শৈবাল দাশ সুমন ও নুর মোস্তফা টিনু প্রমুখ।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে
গত (৫ আগষ্ট) পদত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর তিনি দেশত্যাগ করে ভারতে চলে যান। এই পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদ ভেঙে দেন।

অন্তবর্তী সরকার এর প্রধান উপদেষ্টা নোবেলজয়ী
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমানে দেশ পরিচালনায় রয়েছেন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার এর উপদেষ্টার সংখ্যা ২১ জন হল বর্তমানে।

উল্লেখ্য,এ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচ দিনে মোট ছয়টি মামলা হলো।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930