• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ৮, ২০২৫
রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো: সাজ্জাত আলী, এনডিসি রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।

তিনি শনিবার (৭ জুন ২০২৫খ্রি. ) সকাল ০৭:৩০ ঘটিকায় রাজারবাগ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত ঈদের জামাতে অংশ গ্রহণ করেন।

ঈদ জামাতে ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলী এনডিসি সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, সকল স্তরের পুলিশ সদস্যগণ ও মুসল্লিরা অংশগ্রহণ করেছেন। নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ, দেশের অগ্রযাত্রা ও সমৃদ্ধি এবং দেশবাসীর শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরে ডিএমপি কমিশনার উপস্থিত পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

ডিএমপি কমিশনার পুলিশ সদস্যদের খোঁজখবর নেন। তিনি নিজেদের ঈদ আনন্দ বিসর্জন দিয়ে নগরবাসীর ঈদ আনন্দ নিশ্চিত করার লক্ষ্যে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930