ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আজ এক বার্তায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, “ভারতের জনগণের সেবায় নিয়োজিত আপনার নিষ্ঠাপূর্ণ যাত্রা সর্বদা উত্তম স্বাস্থ্য ও শুভকামনার সাথে বজায় থাকুক।”
বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, দুই প্রতিবেশী দেশের মধ্যকার সুসম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বন্ধুত্বের বন্ধন আগামী দিনে আরও সুদৃঢ় হবে।