• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নোয়াখালীতে “জন-শৃঙ্খলা ব্যবস্থাপনা ও আগ্নেয়াস্ত্রের ব্যবহার” সংক্রান্ত প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৫
নোয়াখালীতে “জন-শৃঙ্খলা ব্যবস্থাপনা ও আগ্নেয়াস্ত্রের ব্যবহার” সংক্রান্ত প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন

অদ্য সকাল ১০:০০ ঘটিকায় নোয়াখালী পুলিশ লাইন্স শহীদ কনস্টেবল মনিরুল হক হলে ০৫(পাঁচ) দিনব্যাপী “জন-শৃঙ্খলা ব্যবস্থাপনা ও আগ্নেয়াস্ত্রের ব্যবহার” সংক্রান্ত প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন করেন নোয়াখালী জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ আব্‌দুল্লাহ্‌-আল-ফারুক মহোদয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন জনাব আবু তৈয়ব মো: আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নোয়াখালী।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ নোয়াখালী জেলার প্রশিক্ষনার্থী ও প্রশিক্ষকগণ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930