• ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতির সঠিক ও স্বচ্ছ ট্র্যাকিং নিশ্চিত করার জন্য “Truepresence” সফটওয়্যার এর উদ্বোধন

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ৮, ২০২৫
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতির সঠিক ও স্বচ্ছ ট্র্যাকিং নিশ্চিত করার জন্য “Truepresence” সফটওয়্যার এর উদ্বোধন

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির সঠিক ও স্বচ্ছ ট্র্যাকিং নিশ্চিত করার জন্য ‘Truepresence’ নামে একটি আধুনিক উপস্থিতি ব্যবস্থাপনা তৈরি করা হয়েছে।

আজ ঢাকার আব্দুল গনি রোডস্থ বিদ্যুৎ ভবনের বিজয় হলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ কর্তৃক আয়োজিত এক সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ সফটওয়্যারটির উদ্বোধন করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জ্বালানি উপদেষ্টা বলেন, ‘Truepresence’ সিস্টেমটি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে সকল সংস্থা এবং কোম্পানিতে বাস্তবায়নের জন্য পরিকল্পনা করা হয়েছে। যদি সিস্টেমটি সফলভাবে এবং ধারাবাহিকভাবে কাজ করে, তবে এটি অন্যান্য সরকারি খাতে একটি মডেল হিসেবে কাজ করতে পারে। এই উদ্যোগটি সরকারি কাজে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি সরকারি কাজে ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অবদান রাখতে পারবে।

বাংলাদেশে প্রচুর পরিমাণে বিনিয়োগের সুযোগ রয়েছে উল্লেখ করে জ্বালানি উপদেষ্টা বলেন, সৌদি আরবের সাথে বাংলাদেশের বিশেষ সম্পর্ক রয়েছে এবং ভবিষ্যতে এ সম্পর্ক আরো দৃঢ় হবে। এসময় উপদেষ্টা এই সফটওয়্যার চালুর ক্ষেত্রে সহযোগিতা করার জন্য সৌদি আরবের নিবন্ধিত কোম্পানি SDM এবং এর সাথে সংশ্লিষ্ট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে SDM এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সালোয়া আব্দুল্লাহ এফ আলহাজ্জা বলেন, SDM কোম্পানি সফটওয়্যারটির উন্নয়নে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে সহযোগিতা করতে পেরে অত্যন্ত সম্মানিত বোধ করছে। এর ফলে বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্কের নতুন দিক উন্মোচিত হবে উল্লেখ করে প্রধান নির্বাহী কর্মকর্তা আরো বলেন, সফটওয়্যারটি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের যথাযথ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে সহায়তা করবে যা বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে।

এছাড়া, সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের চার্জ দ্যা অ্যাফেয়ার্স আব্দুলআজিজ ফাহাদ এম আল ইব্রাহিম বলেন, বিশ্বব্যাপী মানদন্ডের সাথে সঙ্গতিপূর্ণ ডাটা সুরক্ষা এবং ব্যবহারকারীর গোপনীয়তা নিশ্চিতকরণে এ সফটওয়্যার উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। এছাড়া, মন্ত্রণালয় পর্যায়ে রিয়েল-টাইম ওভারভিউ এবং রিপোর্টিংস এর কাজে এ সফটওয়্যার সহায়ক হবে বলেও জানান তিনি।

সভায় সভাপতির বক্তব্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এই উদ্যোগটি সৌদি আরব নিবন্ধিত কোম্পানি SDM এর অ্যাটেনডেন্স সিস্টেম ডেভেলপমেন্ট প্রস্তাবের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং এতে সরকারের কোনো আর্থিক খরচ হয়নি। একটি নিরাপদ ও দক্ষ উপস্থিতি ব্যবস্থাপনার সমাধানের জন্য এ উদ্যোগটি গ্রহণ করা হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে কর্মরত কর্মকর্তাদের দৃঢ় সমর্থন এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সিস্টেমটি এখন সফলভাবে চূড়ান্ত করা হয়েছে। সফটওয়্যারটি মূল উন্নয়ন স্থানীয় বাংলাদেশী ডেভেলপারদের দ্বারা পরিচালিত হচ্ছে এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রয়োজনীয় অবকাঠামো প্রদান করবে। সবশেষে তিনি এ উদ্যোগের সাথে যুক্ত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930