• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কপ-৩০ সামনে রেখে জলবায়ু সনদে যুবসমাজের ২৬ দফা দাবি

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৫
কপ-৩০ সামনে রেখে জলবায়ু সনদে যুবসমাজের ২৬ দফা দাবি

ন্যায়সঙ্গত রূপান্তর নিশ্চিতের দাবি জানিয়ে পর্দা নামলো ‘বাংলাদেশ ইয়ুথ কপ’এর চতুর্থ আসর

ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিতব্য কপ-৩০ সম্মেলনে বাংলাদেশের তরুণদের কণ্ঠস্বর জোরালোভাবে তুলে ধরতে ২৬ দফা দাবি

সংবলিত একটি জলবায়ু সনদ প্রকাশ করেছে* দেশের শতাধিক তরুণ জলবায়ুকর্মী। আজ সোমবার রাজধানীর এক হোটেলে ব্রাইটার্স এবং একশনএইড বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী জলবায়ু সম্মেলন ‘বাংলাদেশ ইয়ুথ কপ ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে এই সনদ প্রকাশ করা হয়।

জলবায়ু ন্যায়বিচার, জেন্ডার সমতা, পরিবেশ সুরক্ষা, নীতিনির্ধারণে যুবদের অংশগ্রহণ বৃদ্ধি এবং জলবায়ু প্রশমন ও অভিযোজন – এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সনদে স্থান পেয়েছে। ‘ন্যায়সঙ্গত রূপান্তরের জন্য যুবসমাজের ভূমিকা’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে গত ৬ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সম্মেলনের প্রেস বিজ্ঞপ্তি, ছবি ও দাবিসমূহ সংযুক্তি আকারে প্রদান করা হলো

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930