বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ খ্রি.তারিখ জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ২০২৫ সালে অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার প্রস্তুতিমূলক সভা।
জেলা প্রশাসক, কক্সবাজার জনাব মোহাম্মদ সালাহ্উদ্দিন এঁর সভাপতিত্বে জেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, শিক্ষক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরীক্ষার সামগ্রিক প্রস্তুতি কার্যক্রম সম্পন্ন করার উদ্দেশ্যে গৃহীত হয় বেশ কিছু সময়োপযোগী সিদ্ধান্ত। এ সময়ে নকলসহ ইলেক্ট্রনিক ডিভাইসের মাধ্যমে অসদুপায় অবলম্বনকে প্রতিহত করতে জেলা প্রশাসন, কক্সবাজারের সুদৃঢ় অবস্থান ও সর্বাত্মক সহায়তার বিষয়ে আশ্বস্ত করা হয়।
এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু কক্সবাজার জেলার সকল পরীক্ষার্থীর জন্য শুভকামনা।