• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

‘আগস্ট মাসে জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত থাকবে’

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৩১, ২০২৫

২০২৫ সালের আগস্ট মাসের জন্য জ্বালানি তেলের বিদ্যমান মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে। বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের মূল্যের হ্রাস-বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে স্বয়ংক্রিয় প্রাইসিং ফর্মুলার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপের লক্ষ্য হলো ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের সরবরাহ তুলনামূলক সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করা।

আগামী ১ আগস্ট ২০২৫ তারিখ থেকে বিদ্যমান মূল্য কাঠামো অনুযায়ী জ্বালানি তেলের বিক্রয়মূল্য নিম্নরূপ থাকছে:

  • ডিজেল: প্রতি লিটার ১০২.০০ টাকা
  • কেরোসিন: প্রতি লিটার ১১৪.০০ টাকা
  • অকটেন: প্রতি লিটার ১২২.০০ টাকা
  • পেট্রোল: প্রতি লিটার ১১৮.০০ টাকা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ এক অফিস আদেশের মাধ্যমে এই মূল্য নির্ধারণ করেছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930